ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

মিয়ানমারে গুলি করে জেলে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারে মাছ ধরার সময় শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ওসমান (৬০) নামে এক জেলে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নেপিদো সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এতে জানানো হয়, বাংলাদেশের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের কাছে ওসমানসহ অন্যান্য জেলেরা মাছ ধরছিলেন, তখন প্রায় ৫৮ জন বাংলাদেশি জেলেকে ছয়টি মাছ ধরার নৌকাসহ অপহরণ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর অবশেষে গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তিরোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয় কূটনৈতিক নোটে।

জানা যায়, গত ৯ অক্টোবর দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামে বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারসহ জেলেরা মিয়ানমার নৌবাহিনীর হাতে অপহরণের শিকার হন। কোস্ট গার্ড যোগাযোগ করলে প্রথমে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. ওসমান গনিসহ ১১ জনকে বহনকারী একটি ট্রলার ছেড়ে দেওয়া হয়। পরে বাকি জেলে ও তাদের ট্রলারগুলোকে ছেড়ে দেয় মিয়ানমারের নৌবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

মিয়ানমারে গুলি করে জেলে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৪:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪