ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ প্রায় দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এজাহার জমা দেওয়ার বিষয়টি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, বুধবার রাতে জিয়া উদ্দিন সিকদার মামলার এজাহারটি থানায় জমা দিয়েছেন। লিখিত এজাহারটি থানা পুলিশ বুঝে নিলেও এটি এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এজন্য সময়ের প্রয়োজন।

১০ পাতার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বরিশাল নগরের সিঅ্যান্ডবি বিএনপির শোক র‌্যালি কর্মসূচিতে হামলার ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া এজাহারে নামধারী ৫৫৭ জনের বাহিরে অজ্ঞাতনামা আরও এক হাজার জনকে আসামি করার কথা রয়েছে।

কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালান বলে উল্লেখ করা হয়েছে।

এ সময় তারা হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

বরিশালের সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীরের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ প্রায় দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

আপডেট সময় ০৩:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪