ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্তানকে মাদ্রাসায় দিতে গিয়ে নিখোঁজ মা

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকার ধামরাইয়ে সন্তানকে মাদ্রাসায় দিতে গিয়ে আর ফিরে আসেনি আম্বিয়া বেগম (২৯) নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিখোঁজের স্বজন ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাইয়ের থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ আম্বিয়ার ভাসুর মোহাম্মদ মোল্লা।

সাধারণ ডায়েরিতে বলা হয়, নিখোঁজ আম্বিয়া বেগম বগুড়া জেলার দুপচাচিয়া থানার তাললা তালুকদার পাড়া গ্রামের ইয়াসিন মিয়ার মেয়ে। ১২ বছর আগে ধামরাইয়ে বিয়ের পর স্বামীর সাথে সংসার করছেন। তবে তার স্বামী সাগর আলী প্রবাসে থাকেন। রোববার সকাল ৮টার দিকে আম্বিয়া ধামরাই রোয়াইল ইউনিয়নের আটি মাইটাইল গ্রামের শ্বশুরবাড়ি থেকে মেয়ে সাগরিকাকে নিয়ে মাদ্রাসায় দিতে গিয়ে আর ফিরে আসেননি। পরদিন সোমবার নিখোঁজের ভাসুর মোহাম্মদ মোল্লা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের স্বজন মোহাম্মদ মোল্লা বলেন, বছরখানেক আগে আম্বিয়া বিদেশে যাওয়ার জন্য স্থানীয় ইমরান নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু ভিসা কনফার্ম হলেও তিনি আর যায়নি। এর জের ধরেই আম্বিয়া নিখোঁজ হতে পারে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, নিখোঁজের একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত চলছে এবং নিখোঁজ নারীকে উদ্ধারের অভিযান চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সন্তানকে মাদ্রাসায় দিতে গিয়ে নিখোঁজ মা

আপডেট সময় ০১:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২