ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন

লাল ফিতার দৌরাত্ম্য দূর হচ্ছে: মোস্তাফা জব্বার

আকাশ আইসিটি ডেস্ক :

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাইজেশন বা পদ্ধতিগত রূপান্তরের ফলে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ দূর হচ্ছে। ২০০৯ সালের পর থেকে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

লাল ফিতায় এখন আর ফাইল চলে না, ফাইল চলে ডিজিটাল পদ্ধতিতে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রশাসন সচল ও সজীব না হলে সরকার সচল-সজীব থাকে না। আমি এখন প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০টি ফাইল ডিজিটাল পদ্ধতিতে নিষ্পত্তি করছি। এতে কাজের গতি যেমন বেড়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রেও অভাবনীয় পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার, এপিএ, উদ্ভাবন ও শ্রমসাধ‌্য কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল যুগের চ‌্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তা-কর্মচারীদের জন‌্য উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আপনারা যত বেশি উদ্ভাবনী হবেন তত বেশি সরকার ডিজিটাইজেশনে এগিয়ে যাবে।

ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের মাধ‌্যমে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অপরিসীম ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন মোস্তাফা জব্বার। তিনি দ্রুতগতির ইন্টারনেটসহ দেশের ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে অর্পিত দায়িত্ব দক্ষতা ও আন্তরিকতার সাথে এগিয়ে নেওয়ার জন‌্য সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন।

কোভিডকালে মানুষের অচল জীবনযাত্রা সচল রাখতে ইন্টারনেটসহ নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব‌্যবস্থা নিশ্চিত করতে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সংস্থা পর্যায়ে বিটিসিএল, সাবমেরিন ক‌্যাবল কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ক‌্যাবল শিল্প লিমিটেডকে এপিএ পুরস্কার দেওয়া হয়। এছাড়া ২০২১-২২ অর্থবছরে আকস্মিক, কঠোর শ্রমবাধ‌্য ও কৃতিত্ব পূর্ণ বিশেষ ধরনের কাজের জন‌্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২৭ জন কর্মকর্তা–কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব পুরস্কার ও সম্মাননা হস্তান্তর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

লাল ফিতার দৌরাত্ম্য দূর হচ্ছে: মোস্তাফা জব্বার

আপডেট সময় ১০:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২