ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

প্রধানমন্ত্রীর সঙ্গে চলি, তার সঙ্গে সুর মিলিয়ে কথা বলি: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে চলি, তার সঙ্গে সুর মিলিয়ে কথা বলি। আমরা দেশের নারীদের যদি মূল ধারায় আনতে না পারতাম, তাহলে দেশের অগ্রগতি এতোখানি আসতো না। দেশের উন্নয়ন এতো বেশি সম্ভব হতো না।

রবিবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির তৃতীয় কনভেনশনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১২ সালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের কথা বললেন। এসময় দেশের অনেক বোদ্ধা রাজনৈতিক ব্যক্তি নড়েচড়ে বসলেন। প্রধানমন্ত্রী যে একজন দূরদর্শী নেতা সেটা বার বার প্রমাণ করেছেন তার কাজের মাধ্যমে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নারী ক্ষমতায়নের উদ্যোগ আজ সফল হয়েছে। শিক্ষা, সেবা, স্বাস্থ্য ক্ষেত্রে আজকে নারীরা এগিয়ে আছে। ২০০৮ সালে যখন ক্ষমতায় আসলাম, তখন দেখলাম সন্ধ্যার পরে কোনো নারী বাসায় ফিরতে পারত না। আজকে সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নারীরা নিজেদের অধিকার আদায় করে নিতে শিখেছে। অধিকার নিয়ে কথা বলতে শিখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চেয়েছেন যে, দেশের নারীরা যেন তাদের মতামত দিতে পারে। দেশের নারীরা আজকে সেই জায়গায় আসতে পেরেছে বলে বিশ্বাস করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

প্রধানমন্ত্রীর সঙ্গে চলি, তার সঙ্গে সুর মিলিয়ে কথা বলি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২