ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ১০টি ফাইল ছেড়েছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ডিজিটাল মাধ্যমে ১০টি জরুরি ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বিকাল) তিনি যুক্তরাজ্যের রাজধানী পৌঁছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে মঙ্গলবার ১০টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ৬১টি ই-ফাইল ছেড়েছেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানকালে জরুরি ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য তিনি আগেই তাঁর অফিসকে নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের সুবাদে তাঁর নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জরুরি ফাইলগুলো ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থানকালে ঢাকায় তাঁর অফিসের সঙ্গে সার্বক্ষণিক ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

লন্ডনে তিন দিন অবস্থানের পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের লক্ষ্যে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। নিউইয়র্কে ইউএনজিএ অধিবেশনে যোগদানের পরে প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর ওয়াশিংটন পৌঁছান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থান শেষে লন্ডন হয়ে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হওয়ায় এই তারিখ পরিবর্তিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ১০টি ফাইল ছেড়েছেন

আপডেট সময় ১০:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭