ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের আগেই জার্সিটা গায়ে চড়িয়ে ফেলেছেন মেসিরা। আর সেই জার্সিতেই আলো ছড়িয়েছে আর্জেন্টিনা দল।

শনিবার হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে লাতিন আমেরিকার পরাশক্তি। জোড়া গোল সেই ম্যাচটা দারুণভাবেই রাঙিয়েছেন লিওনেল মেসি।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো পাপু গোমেজকে। তার স্কয়ার করা বল সহজ এক ট্যাপ ইনে লাওতারো মার্টিনেজ জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে।

এরপর একের পর এক আক্রমণ ঠেকিয়ে ৪৪ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখে হন্ডুরাস। বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে বক্সে লাওতারোকে ফাউল করে হন্ডুরাসের ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে বল জালে জড়ান জড়ান লিওনেল মেসি।

২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির কিছু পরেই দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মাঝমাঠ থেকে এনজো ফার্নান্দেজের বাড়ানো বল নিয়ে বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপে গোল করেন মেসি।

এরপর আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি, সতর্ক সিআইএ

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

আপডেট সময় ১২:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২