ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এছাড়া ভারতের সঙ্গে ঋণ চুক্তিকে বাংলাদেশের প্রতি দেশটির সুসম্পর্কের বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। বুধবার সচিবালয়ে ঢাকা সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এ ঋণের সুদের হার অনেক কম এবং ২০ বছরে পরিশোধ করতে হবে। এর আগে, দুই মন্ত্রীর উপস্থিতে ভারতের সঙ্গে সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৩৬ হাজার কোটি টাকার চুক্তি সই করে বাংলাদেশ। এ সময় দুই দেশের মধ্যে চুক্তি সংক্রান্ত যৌথ ইন্টারপ্রেটিভ নোটও স্বাক্ষরিত হয়।

এছাড়া এ ঋণ বাংলাদেশের প্রতি ভারতের সুসম্পর্কের বহিঃপ্রকাশ। তৃতীয় ধাপের এই ঋণের অর্থ সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য দেশের জন্য মডেল হতে পারে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দেখে ভারতের অর্থমন্ত্রী মুগ্ধ বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু: অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭