ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোবাইল গ্রাহক ১৪ কোটি ইন্টারনেট গ্রাহক ৮ কোটি

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে মোবাইল সিম গ্রাহক ১৩ কোটি ৯৩ লাখ এবং ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজারে পৌঁছে গেছে। এক মাসের ব্যবধানে নতুন মোবাইল সিম গ্রাহক বেড়েছে ১৯ লাখ ১ হাজার এবং নতুন ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২১ লাখ ১৮ হাজার। বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ আগস্ট মাসের প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বিটিআরসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অক্টোবর পর্যন্ত হিসেবে মোবাইল গ্রাহক ১৪ কোটি এবং ইন্টারনেট গ্রাহক ৮ কোটি পেরিয়ে গেছে।

দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধের পর লম্বা সময় ধরে গ্রাহক হারাচ্ছিল অপারেটররা। তবে সাম্প্রতিক মাসগুলোতে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক রকেট গতিতে বাড়ছে।

বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের হিসেবে ১৩ কোটি ৯৩ লাখ ২০০ মোবাইল গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার, রবি ও এয়ারটেলের ৪ কোটি ৬ লাখ ৬৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ৩৪ হাজার গ্রাহক। এর আগে জুলাই মাসে গ্রামীণফোনের মোট গ্রাহক ছিল ৬ কোটি ২৪ লাখ ১৩ হাজার, রবি ও এয়ারটেলের ৩ কোটি ৯৮ লাখ ৯২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ২৯ হাজার।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সব অপারেটরের মোবাইল সিম গ্রাহক বৃদ্ধি পেয়েছে। বিটিআরসির হিসেবে জুলাই মাসে মোট মোবাইল সিম গ্রাহক ছিল ১৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার এবং জুন মাসে ছিল ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার। এদিকে মোবাইল সিম গ্রাহকের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে মোবাইল সিম গ্রাহকের চেয়ে ইন্টারনেট গ্রাহক বেশি বেড়েছে। কমিশনের হিসেবে আগস্টে মোট ইন্টারনেট গ্রাহক হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজার।

এর মধ্যে মোবাইল অপারেটরদের ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ১৮ লাখ ৮৩ হাজার, আইএসপি ও পিএসটিএন অপারেটরদের ৫১ লাখ ৭০ হাজার এবং ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক ৮৯ হাজার। এর আগে জুলাই মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৭ কোটি ৫০ লাখ ২৪ হাজার।

এর মধ্যে মোবাইল অপারেটরদের ইন্টারনেট গ্রাহক ছিল ৭ কোটি ১ লাখ ৭৪ হাজার, আইএসপি ও পিএসটিএন অপারেটরদের ৪৭ লাখ ৭১ হাজার এবং ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক ৭৯ হাজার।

প্রসঙ্গত, অপারেটরগুলোর দেওয়া সিম বিক্রির তথ্য থেকে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা নির্ধারণ করা হয়। ৯০ দিনের মধ্যে একজন ব্যক্তি একবার নেট ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হবেন। দেশে শিগগির ফোরজি সেবা চালু হওয়ার কথা রয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ফোরজি সেবা চালু হলে মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক আরও দ্রুত বাড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

মোবাইল গ্রাহক ১৪ কোটি ইন্টারনেট গ্রাহক ৮ কোটি

আপডেট সময় ০২:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭