ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইট দিয়ে কলেজছাত্রের মাথা ফাটাল ২ কিশোর

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরে শাকিল আহমেদ (১৯) নামে এক কলেজছাত্রের মাথা ফাটিয়েছে ‘কিশোর গ্যাং’ এর দুই সদস্য।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাকিলকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শাকিল লামচরী গ্রামের ফল ব্যবসায়ী মো. মনির হোসেনের ছেলে। তিনি স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাঈম ও আরাফ নামে দুই কিশোরকে আটক করেছে। তাদের একজন নবম, অন্যজন দশম শ্রেণির ছাত্র। তারা পৌরসভার লামচরী গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন শাকিল জানান, তিনি বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ নাঈম, নাহিদ ও আরাফসহ ১০ থেকে ১২ জনের একদল কিশোর এসে তার ওপর হামলা করে। একপর্যায়ে তারা ইট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।

তিনি বলেন, আমার সঙ্গে এলাকার কারো কোনো বিরোধ নেই। সকালে আমার এক বন্ধুর সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের মারামারি হয়। তখন আমি ছিলাম না। কিন্তু হামলাকারীরা ওই ঘটনার জের ধরে আমার ওপর হামলা চালিয়ে থাকতে পারে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনকে আটক করা হয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইট দিয়ে কলেজছাত্রের মাথা ফাটাল ২ কিশোর

আপডেট সময় ০৭:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২