ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকা দিচ্ছে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। এ সাফল্যে সাফজয়ী নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় তাদের অর্জনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিবৃতিতে বিসিবি সভাপতি বলেছেন, ‘মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি নিশ্চিত সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও বিশেষ করে নারীদের অনেক অনুপ্রেরণা দেবে। যার যার ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য আনার পেছনে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

গত সোমবার নেপালকে হারিয়ে ১৯ বছর পর সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফ অঞ্চলের বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছেন সাবিনা, কৃষ্ণা, মারিয়া, স্বপ্নারা।

আজ দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে চ্যাম্পিয়ন দল। পরে বিমানবন্দর থেকে বের হয়ে ছাদখোলা বাসে শহর ঘুরে বাফুফে ভবনে যাবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন নিঃসরণ কমাতে ইথিওপিয়ান এয়ারলাইনসের বিপুল ব্যয়

সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকা দিচ্ছে বিসিবি

আপডেট সময় ০১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২