ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনায় বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী (১৬)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে।

অভিযোগ পেয়ে এ ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মহানগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মেজবাহ উদ্দীন (২৫), মো. সুজন মোল্যার ছেলে মো. ইমন মোল্যা (২০) ও পাবলা বৈরাগী পাড়ার মো. মহারাজ চৌকিদারের ছেলে মো. শিমুল চৌকিদার (২০)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দৌলতপুর থানা এলাকার ওই স্কুলছাত্রী সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে তার বন্ধু মারুফের সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় বন্ধু মেজবাহ মারুফকে ফোন দিয়ে বলে, ‘দোস্ত ভাবিকে নিয়ে ঘুরতে আয়’। তখন মারুফ ভিকটিমকে নিয়ে পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যায়। এরপর মো. মেজবাহ উদ্দীন, মো. ইমন মোল্যা ও শিমুল চৌকিদার ওই ছাত্রী ও মারুফকে ইজিবাইকে করে খালিশপুর থানার মদিনাবাগ এলাকায় নিয়ে যায়। সেখানে মারুফকে আটকে রেখে প্রথমে মেজবাহ উদ্দীন, পরে ইমন মোল্যা ও শিমুল চৌকিদার পালাক্রমে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করেন ওই স্কুলছাত্রী।

অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওইদিন রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে বলে জানান ওসি মো. জাহাঙ্গীর হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আপডেট সময় ০৬:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২