ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

সিরিয়ায় সন্ত্রাস দমনে তুরস্ক ও ইরানের সঙ্গে কাজ করবে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়া ও ইরাকে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে দমনে তুরস্ক ও ইরানের সাথে রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে। প্যান-আরব সংবাদপত্র আশার্ক আল-আওয়াসাতকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একথা বলেন। সাক্ষাতকারটি বুধবার প্রকাশিত হয়।

লাভরভ বলেন, আঙ্কারা ও তেহরানের সাথে সর্বক্ষেত্রে মস্কোর প্রাত্যহিক কার্যকর সহযোগিতা সিরিয়া ও ইরাকের পরিস্থিতি স্থিতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রাশিয়ার এ কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো জটিল ও বহুবিদ চ্যালেঞ্জের মুখে থাকায় এ অঞ্চলের সকল দেশের স্বার্থ রক্ষায় মস্কো, আঙ্কারা ও তেহরানের মধ্যে বৈদেশিক রাজনৈতিক মিথস্ক্রিয়া আমরা বাড়ানোর চিন্তা করেছি।

তিনি আরো বলেন, আমরা তুরস্ক ও ইরানের অংশীদারদের সাথে আরো জোরালোভাবে পারস্পরিক মতবিনিময় এবং কাজ অব্যাহত রাখতে আগ্রহী। এক্ষেত্রে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী গ্রুপকে দমন করা এবং মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনা।

গত ২৮ সেপ্টম্বর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্টের আলোচনা চলাকালে বিষয়টি নিয়ে তারা কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সিরিয়ায় সন্ত্রাস দমনে তুরস্ক ও ইরানের সঙ্গে কাজ করবে রাশিয়া

আপডেট সময় ০১:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭