ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আইন ও নিয়ম মেনে সরকারি অর্থ ব্যয় নিশ্চিত করার নির্দেশনা রাষ্ট্রপতির

আকাশ জাতীয় ডেস্ক: 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রতিটি অফিসে সরকারি অর্থ যাতে আইন ও নিয়ম মেনে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশকালে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপ্রধান সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। আপত্তি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন রাষ্ট্রপতি হামিদ।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আইন ও নিয়ম মেনে সরকারি অর্থ ব্যয় নিশ্চিত করার নির্দেশনা রাষ্ট্রপতির

আপডেট সময় ০৯:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২