ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নন-পেনাল্টি গোলে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। প্রত্যেক ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট রয়েছে তার।

এই ধারাবাহিকতা বজায় রেখেছেন গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতেও। নেইমারের পাস থেকে দারুণ এক গোল করে রেকর্ডও গড়েছেন তিনি।

রোববার রাতে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমে ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পান মেসি। এই গোলে ছাড়িয়ে যান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নন-পেনাল্টি গোলে তার থেকে এগিয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। রোনালদোর পেনাল্টিবিহীন গোলসংখ্যা ৬৭১টি, আর মেসির ৬৭২টি। রোনালদোর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এদিন আরও একটি রেকর্ড গড়েন মেসি। ২০১৫-১৬ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম ফুটবলার হিসেবে ১০০০ ড্রিবল সম্পন্ন করেন তিনি। মেসির এই রেকর্ডের রাতে লিগ টেবিলের শীর্ষেও উঠে পিএসজি। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে শিল্প ও সংগীতে উদযাপিত শরৎ উৎসব

নন-পেনাল্টি গোলে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

আপডেট সময় ০১:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২