ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে বাসের হেলপার জীবিত উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পরিবহণ দুর্ঘটনায় পতিত হয়ে বাসের হেলপার শওকত (৩২) আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যদের ২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়। তবে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রোববার (১৮ সেপ্টেম্বর) মহাসড়কের আমতলীর খোন্তাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত শওকতের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তার পিতার নাম রফিকুল ইসলাম।

ঘটনার পরপরই আমতলী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সহায়তা চাইলে সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

তিনি জানান, বরগুনার আমতলী-পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যদের ২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানে হানিফ বাসের হেলপারকে জীবিত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উদ্ধার অভিযানে বরগুনা ফায়ার সার্ভিসের বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ, পটুয়াখালী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ, আমতলী ফায়ার স্টেশনের লিডার গোলাম মোস্তফা প্রমুখ অংশ নেন।

এ সময় স্থানীয়রা ও আহতের পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে বাসের হেলপার জীবিত উদ্ধার

আপডেট সময় ০৯:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২