ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ না: কৃষিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:   

কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কিছু ব্যাংকের ম্যানেজার ও ব্যবস্থাপনা পরিচালকের বেতন প্রধানমন্ত্রীর বেতনের থেকেও বেশি। ভালো বেতনের পরও ব্যাংক থেকে জনগণ কাঙ্খিত সেবা পায় না।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে প্রাণী বীমা বিষয়ক সেমিনারে সমসাময়িক অর্থনীতির বিষয়ে কথা বল‌তে গি‌য়ে প্রধান অতি‌থির বক্তৃতায় তি‌নি এসব কথা ব‌লেন। তার মতে, সাধারণ মানুষ বীমা করতে আগ্রহী না হওয়ার কারণ বীমা কোম্পানীগুলোকেই খুঁজে বের করতে হবে।

কৃষিমন্ত্রী ব‌লেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও প্রকৃত অর্থে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। তবে সরকারের উদ্যোগের কারণে কৃষি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডিমের দাম বেশি থাকলেও এই দাম দ্রুতই কমে যাবে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ না, তবে খাদ্য উৎপাদন বেড়েছে। আগে মানুষ এক দিন, দুই দিন খেতে পারতো না। এখন দিনে অন্তত দুই মিল খেতে পারে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো ২০ ভাগ মানুষ বা তারো বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করে। বাংলাদেশে জনসংখ্যার হিসাবে এটি প্রায় ৩ কোটি।

আগে, মাথাপিছু জমি ছিল ২৮ ডেসিমেল, এখন সেটি কমে ১০ ডেসিমেল হয়েছে। ছোট থেকেই আমরা দেখেছি গ্রামে মায়েরা দুধ, ডিম বাজারে পাঠিয়ে দিচ্ছে। কাজেই, আমরা যেটি বলছি তাদের আয় কম।

আব্দুর রাজ্জাক আরও বলেন, আমরা যদি টেকসই উন্নয়ন করতে চাই, অর্থনীতির কোন কোন খাতে আমাদের গুরুত্ব দিতে হবে, সেটি নির্ধারণ করতে হবে। প্রাণিসম্পদের অবদান জিডিপিতে ২ শতাংশ হলেও এর গুরুত্ব অনেক বেশি। এই খাতের প্রচুর সম্ভাবনা আছে। স্কিলড লেবার দিয়ে যদি লাইভস্টক খাতটা পরিচালনা করা যায়, এই খাত অনেক দূর এগিয়ে যাবে।

তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে এসডিজি সূচকের সবগুলো শর্তই আমরা ২০১৫ সালের মধ্যে অর্জন করেছি। আমাদের মাথাপিছু আয় ৩০ সালের মধ্যে ৫ হাজার ডলার ছাড়িয়ে যাবে।

মন্ত্রী বলেন, আজকে আপনারা ইন্স্যুরেন্সের কথা বলছেন। একটা গাভীর দাম এখন ৮-১০ লাখ টাকা। এছাড়া একটা গাভী কতটা ভালনারেবল সেটা বিবেচনায় নিলে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স কতটা গ্রাহকবান্ধব সেটিও আমাদের বিবেচনা করতে হবে।

তিনি বলেন, সারের দাম ইতিহাসে সর্বনিম্ন আছে। বিএনপির আমলে ৯২ টাকার সার এই সরকার ক্ষমতায় এসে ১৬ টাকায় নিয়ে এসেছে। এই যে খাদ্যে এত উন্নতি, এটি আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার ফলেই সম্ভব হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, আজকে খাদ্যদ্রব্যের দাম নিয়ে কথা হচ্ছে, এই যে খাদ্যের এত দাম, আমি যদি সারেই ভর্তুকি দিই, তাহলে খাদ্যে ভর্তুকি আমি কেন দেব? গত ৩ বছরে হ্যাচারি মালিকেরা একদিনের মুরগির একটি বাচ্চাও বিক্রি করতে পারে নাই। কাজীর মতো ফার্ম ১ লাখ মুরগির বাচ্চা পুঁতে ফেলেছে। বলতে চাই, ডিমের দাম সাময়িক, এটা কমে যাবে।

সে‌মিনা‌রে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ২০৪১ সালে দেশ একটি উন্নত দেশ হবে। যার একটি গরু আছে, সেও উন্নত দেশের নাগরিক হবে। কৃষি উদ্যোক্তাদের কৃষি ঋণ পরিশোধে অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে।

সি‌নিয়র সাংবা‌দিক শাইখ সিরাজ বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করতে গিয়ে দেখেছি, ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। বাংলাদেশে কৃষি একটা বড় ভূমিকা রাখলেও, এই খাতে ইন্স্যুরেন্স তত বেশি জনপ্রিয় না। আদর্শ প্রাণীসেবা এটা নিয়ে কাজ করছে।

এর আগে, দুটি সেশনে বিভক্ত আলোচনা সভার প্রথম সেশনে আলোচনা করেন ব্যাংক এশিয়ার সাবকে ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ড. মো. গোলাম রাব্বানী, ইমপ্যাক্ট বিজনেসের নির্বাহী সহকারী চেয়ারম্যান শুভাশীষ বড়ুয়া, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ, বেসিসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ না: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৫:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২