ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ

আকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গোলার আঘাতে হতাহতের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে আবারও তলব করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কূটনীতিককে তলব করে সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা মিয়ানমারের প্রতিনিধিকে তলব করেন।

এর আগে গত ২০, ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর মিয়ানমার থেকে মর্টারশেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে ২১, ২৯ আগস্ট ও ৪ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়। প্রায় এক মাসের ব্যবধানে এ নিয়ে চার বার সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।

গত ১৬ সেপ্টেম্বর বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে একজন রোহিঙ্গা নাগরিক মারা গেছেন। এই ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। এর আগেও মিয়ানমার থেকে একাধিকবার সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করা হয়।

অবশ্য মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে, আরাকান বাহিনীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত চলছে। ওই সংঘাতে ব্যবহৃত মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ

আপডেট সময় ০২:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২