ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীকে বাজি রেখে বন্ধুদের সঙ্গে জুয়া খেলায় হার, ধর্ষণ করল বিজয়ীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের ইনদওরে বন্ধুদের সঙ্গে জুয়া খেলায় স্ত্রীকে বাজি ধরেছিলেন এক ব্যক্তি। জুয়ায় জিতে পরাজিতের স্ত্রীকে ধর্ষণ করে দুই যুবক। পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানান, জুয়ার নেশায় অন্ধ ছিলেন তাঁর স্বামী। গত বুধবার দুই বন্ধুর সঙ্গে জুয়া খেলতে গিয়ে তাঁকেই বাজি হিসাবে ধরেন তাঁর স্বামী। খেলায় হেরেও যান। এরপরেই স্বামীর ওই দুই বন্ধু চড়াও হয় তাঁর উপর। মহিলা জানান, দুই যুবক মিলে ধর্ষণও করে তাঁকে।

ইনদওর মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত জ্যোতি শর্মা পিটিআইকে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই দুই অভিযুক্তের বয়ানও রেকর্ড করা হবে। তবে উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি। এই ঘটনার পরেই স্বামীকে ছেড়ে চলে আসেন ওই মহিলা। তবে অভিযুক্ত দুই যুবক এখনও তাঁকে উত্যক্ত করছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে বাজি রেখে বন্ধুদের সঙ্গে জুয়া খেলায় হার, ধর্ষণ করল বিজয়ীরা

আপডেট সময় ০৩:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭