ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গলায় কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু!

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় কৈ মাছ আটকে হাফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে।

হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ির পাশে ডোবায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান হাফিজার। তার জালে কৈ মাছ উঠলে তিনি তা জাল থেকে বের করার চেষ্টা করেন। এতে সমস্যা হওয়ায় একপর্যায়ে জালে আটকা কৈ মাছ তিনি দাঁত দিয়ে বের করার চেষ্টা করেন। এসময় একটি কৈ মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফুল মিয়া গলায় কৈ মাছ আটকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গলায় কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু!

আপডেট সময় ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২