ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

৮৬ বছর পর ক্যাঙ্গারুর আক্রমণে মানুষের মৃত্যু!

আকাশ নিউজ ডেস্ক:  

অস্ট্রেলিয়াতে গরু ছাগলসহ অন্যান্য পশুর মতো ক্যাঙ্গারুও পোষা হয়। জাতীয় পশু হওয়ায় দেশটিতে এই প্রাণিটি খুবই মর্যাদার অধিকারী। তবে এবার অস্ট্রেলিয়ায় পোষা ক্যাঙ্গারুর আক্রমণে মালিকের মৃত্যু হয়েছে। ৭৭ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পোষা এক ক্যাঙ্গারুকে সন্দেহ করা হয়েছে।

জানা গেছে, একটি বুনো ক্যাঙ্গারুকে পুষেছিলেন ওই বৃদ্ধ। সেই ক্যাঙ্গারুর আক্রমণে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনা দেশটিতে ৮৬ বছরে এই প্রথম বলে জানিয়েছে দেশটির পুলিশ।

অস্ট্রেলিয়ার পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে পশ্চিম অস্ট্রেলিয়ার রেডমন্ডের এক বাড়িতে আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন তার এক আত্মীয়। বৃদ্ধের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নেওয়া আগেই ওই ব্যক্তি মারা যায়।
পুলিশের মুখপাত্র জানান, নিহত ওই বৃদ্ধকে ক্যাঙ্গারু আক্রমণ করেছিল। উদ্ধারকর্মীরা যখন বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন তাদের বাধা দিয়েছিল ওই ক্যাঙ্গারু। অবশেষে ক্যাঙ্গারুটিকে গুলি করে মারতে বাধ্য হন তারা। কারণ পরিস্থিতি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল।

জানা যায়, শেষবার ১৯৩৬ সালে ক্যাঙ্গারুর এরকম প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

৮৬ বছর পর ক্যাঙ্গারুর আক্রমণে মানুষের মৃত্যু!

আপডেট সময় ০১:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২