ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

খুলনার বটিয়াঘাটা উপজেলায় রান্না করা পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরী বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬)। এ ঘটনায় জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায়।

নিহত পরী ও জাহাঙ্গীরের প্রতিবেশী আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী বলেন, পরী বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগনে) সাইদুলকে নিয়ে রান্না করা পটকা মাছ খান। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পরী বেগম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীও মারা যান। সাইদুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

জাহাঙ্গীরের ভাবী রোজিনা বেগম বলেন, সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি খালা পরী বেগমের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০৯:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২