ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসিনা-সিরিসেনা বৈঠকে ১৪ চুক্তি-সমঝোতা সই

অাকাশ নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে ঢাকা সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা ও তার উপস্থিতিতে এ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।এর আগে শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সিরিসেনা, এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে।পরে দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে অংশ নেন এবং দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতেই দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এছাড়াও, দু’দেশের ফরেন সার্ভিস ইন্সটিটিউটের মধ্যে এবং বাংলাদেশের বিস ও শ্রীলংকার লক্ষণ কাদিরগামা ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের মধ্যে চুক্তি ও এমওইউ স্মারক, রেডিও, ফিল্ম ও টিভির সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও শ্রীলংকা স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশনের (এসএলএসআই) মধ্যে সহযোগিতা, দু’দেশের সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইন্সটিটিউট ও শ্রীলংকা টেক্সটাইল ও অ্যাপারেল ইন্সটিটিউটের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষর হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে এরপর সিরিসেনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন। সেখানে তার সম্মানে দেয়া এক ভোজেও অংশ নেবেন তিনি। এছাড়া আগামীকাল শনিবার ঢাকা ছাড়ার আগে এক বাণিজ্য সংলাপে অংশ নেবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসিনা-সিরিসেনা বৈঠকে ১৪ চুক্তি-সমঝোতা সই

আপডেট সময় ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭