ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

দুবাইয়ে আকাশচুম্বী ‘ফটোফ্রেম’

আকাশ নিউজ ডেস্ক: 

যুগ যুগ ধরে কোনো স্মৃতিকে সংরক্ষণ করার মাধ্যম হচ্ছে ফটোকে ফ্রেমে বন্দি করে রাখা। জীবনের কিছু মূল্যবান স্থির সময়কে আঁকড়ে রাখে ‘ফটোফ্রেম’। ফটো ফ্রেমবন্দি করে সংরক্ষণ করার প্রচলন অনেক পুরনো রীতি। ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য নান্দনিকভাবে উপস্থাপন করার মাধ্যম হল ফটোফ্রেম। তাই যেমন তেমন নয়, বেশ বুঝে-শুনে পছন্দ করেই আমরা বাঁধিয়ে রাঁখি জীবনের সেই মূল্যবান কিছু সময়কে। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই দুবাইতে পৃথিবীর সবথেকে বড় আকাশচুম্বী এক ফ্রেম রয়েছে। দেখতে একটা মস্ত ফটোফ্রেমের মত হলেও তা কিন্তু আসলে এটা একটি বাড়ি। দুবাইয়ের এই বাড়িটির নামকরণ করা হয়েছে, ‌‘দুবাই ফ্রেম’।

সংযুক্ত আরব আমিরাত হলো একটি আধুনিক তেল রপ্তানিকারক রাষ্ট্র, যার অর্থনীতি খুবই বৈচিত্র্যপূর্ণ। দুবাই হলো পর্যটন, খুচরা বিক্রয় এবং আর্থিক যোগানের একটি বিশ্বকেন্দ্র। দুবাইয়ের জাবিল পার্ক এলাকায় রয়েছে এই বিশাল ফটো ফ্রেমটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিল্ডিংয়ের অবজারভেশন ডেক-এ যেতে গেলে টিকিট কাটতে হয়। টিকেট মূল্য ১২ বছরের উপর হলে গুণতে হবে ৫২ দিরহাম আর শিশুদের বেলায় তা ২০ দিরহাম। সাধারণের জন্য সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এটি। লিফটে করে ফ্রেমের শীর্ষে উঠে শহরটির ঐতিহ্যবাহী অতীত নিদর্শন ও বর্তমানের চাকচিক্যময় দৃশ্য উপভোগ করা যায়। ৫০ তলা বাড়িটির গ্লাস টাওয়ারটি প্রায় ৫০০ ফুট লম্বা দুটি ফ্রেম দিয়ে তৈরি। এটি বিশ্বের বৃহত্তম ফ্রেমও। একটি কাঁচের সেতুর মাধ্যমে দুটি টাওয়ার সংযুক্ত করা হয়েছে।

টাওয়ার থেকে পুরনো ও নতুন দুবাই শহরের ৩৬০ ডিগ্রি ভিউ দেখা যায়। টাওয়ারটি থেকে দক্ষিণে তাকালেই দেখা যাবে দুবাইয়ের সবচেয়ে আধুনিক সব ভবন। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ও বুর্জ খলিফার মতো স্থাপনা। এর বিপরীত দিকে তাকালে ঠিক যেন বিপরীত দৃশ্য দেখা যাবে। সেখানে রয়েছে দুবাইয়ের পুরাতন শহর আল- কারামা, দেরা দুবাই, বার-দুবাই এবং এমিরেটস টাওয়ারও।

দুবাই প্রবাসী জানি আলম বলেন, এর উপর থেকে দুবাইয়ের একদিক থেকে পুরাতন শহর অন্য দিক থেকে নতুন শহর দেখতে দারুণ লাগে। কাচের তলবিশিষ্ট গ্লাসে হাঁটতে যেমন ভয় তেমনি নিচে দিকে দেখতেও ভালো লাগে। সত্যি অসাধারণ একটি ফ্রেম!

Tag :
আপলোডকারীর তথ্য

দুবাইয়ে আকাশচুম্বী ‘ফটোফ্রেম’

আপডেট সময় ১০:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২