ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের এক মাসের মাথায় যুবক নিখোঁজ, তিন দিন পর লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

আলমডাঙ্গার কাবিলনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর তরিকুল ইসলাম নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামের মাঠের একটি গাছের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। মাসখানেক আগে তরিকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর নববধূকে নিয়ে তরিকুল নিজের বাড়ি ও শ্বশুরবাড়িতে অবস্থানের আনুষ্ঠানিকতা শেষ করে গত সপ্তাহে স্ত্রীকে আনতে আবারও শ্বশুরবাড়ি যান। এ সময় নববধূ তরিকুলের সঙ্গে আর সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। এতে ভীষন মনোকষ্ট নিয়ে তরিকুল বাড়ি ফিরে আসেন।

গত বুধবার (৭ সেপ্টেম্বর) বাড়ি ফিরেই নিখোঁজ হন তরিকুল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার বিকালে তিয়রবিলার মাঠের একটি ছোট বাগানের মধ্যে তরিকুলের গলায় ফাঁস লাগানো লাশ পড়ে থাকতে দেখেন কৃষকরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবারের কোনো এক সময়ে তরিকুল মাঠের ওই বাগানে পাটের আঁশ গলায় পেঁচিয়ে তেতুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন। বাগানটিতে লোকজনের যাতায়ত না থাকায় তিনদিন ধরে সেটি কারো চোখে পড়েনি। পরে শুক্রবার বিকালে মাঠের কৃষকরা তরিকুলের লাশ গাছের নিচে পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাঠ থেকে পাটের আঁশ সংগ্রহ করে গলায় পেঁচিয়ে তরিকুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন। তিন দিনের মধ্যে সেই আঁশ ছিঁড়ে লাশ নিচে পড়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান সাংবাদিকদের জানান, তরিকুল বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝির কারণে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিয়ের এক মাসের মাথায় যুবক নিখোঁজ, তিন দিন পর লাশ

আপডেট সময় ১২:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২