ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে স্কুলছাত্র হত্যা: ৩৬ ঘণ্টায়ও মরদেহ দেয়নি বিএসএফ

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হত্যার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ ফেরত না পাওয়ায় কান্না থামছেই না মিনারের পরিবারের সদস্যদের।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত মরদেহ ফেরত না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তারা।

নিহত মিনারের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ৩৬ ঘণ্টা পার হয়ে গেল কিন্তু আমার ছেলের লাশটা এখনো ফেরত দিচ্ছে না। আমার ছেলে তো চলেই গেছে, লাশটা আমাদের ফেরত দিলে আমরা সুষ্ঠুভাবে তাকে দাফন করতাম। কিন্তু লাশ ফেরতের বিষয়ে বিজিবি এখনো সঠিক সময় দিতে পারছে না যে তারা আমার ছেলেকে ফিরিয়ে দেবে।

নিহত মিনারের চাচাতো ভাই রুবেল হাসান বলেন, আমার ভাইকে বিএসএফ হত্যা করে ভারতে নিয়ে গেছে। এতগুলো সময় পার হয়ে গেল কিন্তু তার লাশটা ফেরত দিল না এখনো। আমরা এর বিচার চাই এবং আমার ভাইয়ের লাশ তাড়াতাড়ি ফেরত চাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেদিন বললেন যে সীমান্ত হত্যা বন্ধে আলোচনা হয়েছে সেদিন রাতেই আমার ভাইকে সীমান্তে হত্যা করা হলো। আমরা সত্যিই খুব হতাশ। আমরা ওদের দিলাম ইলিশ মাছ, আর ওরা দিল আমার ভাইয়ের লাশ।

এ বিষয়ে উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের মহিলা সদস্য রুমানা পারভীন বলেন, আমরা প্রতিনিধিরা বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিএসএফকে মরদেহ হস্তান্তরের বিষয়ে জানিয়েছেন। যেকোন সময়ে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দিনাজপুর খানপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা।

জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর বিওপি ৩১৫ নাম্বার মেইন পিলারের কাছে কচ্ছপের শুঁটকি আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় নবম শ্রেণিতে পড়ুয়া মিনার বাবু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সীমান্তে স্কুলছাত্র হত্যা: ৩৬ ঘণ্টায়ও মরদেহ দেয়নি বিএসএফ

আপডেট সময় ১১:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২