ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

পাবনায় আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনা সদর উপজেলায় সাইদুর প্রামাণিক (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর শাখা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, জুমার নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সঙ্গে নিয়ে বসেছিলেন সাইদুর। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরেন। তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

জানা যায়, সাইদুর প্রামাণিক হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার দূর সম্পর্কের চাচাতো ভাই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই তার সঙ্গে বিরোধ চলছিল। ওই নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

পাবনায় আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২