ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আসছেন আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের অর্থ ও করপোরেট-বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি আজ মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা আসছেন। তাঁর এই সফরে ভারতের তৃতীয় ঋণ চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অরুণ জেটলি ৩ থেকে ৫ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। তাঁর সঙ্গে থাকছেন ভারতের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতির (এফআইসিসিআই) ৩০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল।

অরুণ জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই মন্ত্রী ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব উদ্যোগগুলোর অবস্থা পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

২০১৭ সালের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশকে সাড়ে চার শ কোটি মার্কিন ডলারের ঋণরেখা ঘোষণা করা হয়। আগামীকাল বুধবার ভারত ও বাংলাদেশের অর্থমন্ত্রীদের উপস্থিতিতে তৃতীয় ঋণরেখা বাস্তবায়নের জন্য ‘ডলার ঋণরেখা চুক্তিটি’ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে গত ৬ বছরে বাংলাদেশকে ভারতের মোট ঋণরেখা ৮০০ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ভারতের অর্থমন্ত্রী পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের ম্যাক্রো ইকোনমিক ইনিশিয়েটিভ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ক্যাশলেস ভিসা সার্ভিস পরিচালনার একটি নুতন স্কিম সেবা উদ্বোধন করবেন। দুই মন্ত্রী এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয়ও উদ্বোধন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আসছেন আজ

আপডেট সময় ১২:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭