ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ মুহূর্তে ভারত সফর থেকে ‘বাদ’ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের দিল্লি যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল।

কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করে অসুস্থ হওয়ায় ভারত সফর থেকে বাদ পড়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ড. মোমেনের দিল্লি সফর চূড়ান্ত ছিল। রোববার (৪ সেপ্টেম্বর) ড. মোমেন নিজেও জানিয়েছিলেন তিনি দিল্লি যাচ্ছেন। তবে আজ অসুস্থ হওয়ায় তিনি দিল্লি সফরে যেতে পারেননি।

তবে অন্য একটি সূত্র জানায়, সম্প্রতি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাওয়া নিয়ে এক বক্তব্য ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েন ড. মোমেন। সে কারণে তিনি এই সফর থেকে বাদ পড়তে পারেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ মুহূর্তে ভারত সফর থেকে ‘বাদ’ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২