ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সার না পেয়ে সড়কের মাঝে শুয়ে পড়লেন কৃষকরা

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরে ইউরিয়া সার না পেয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকরা। রোববার সকালে জামালপুর সদরের শরিফপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন কৃষক সড়কের মাঝে শুয়ে পড়েন।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ইউরিয়া সার বিক্রির মাইকিং শুনে রোববার সকালে সার কিনতে শরিফপুর বাজারের ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েকশ কৃষক। উপস্থিত ২০-২৫ জন কৃষকের মাঝে প্রতি বস্তা সার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেন ডিলার। এরপর বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় অবরোধ করেন। কয়েকজন কৃষক সড়কের মাঝে শুয়ে পড়ে সার না দেওয়ার প্রতিবাদ জানান।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কৃষকদের অভিযোগ, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ রাখেন।

জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন সাংবাদিকদের জানান, শরিফপুর ইউনিয়নে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোনো সংকট নেই। অতিরিক্ত মানুষের ভিড়ে সামান্য বিশৃঙ্খলা হলেও কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

সার না পেয়ে সড়কের মাঝে শুয়ে পড়লেন কৃষকরা

আপডেট সময় ০৭:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২