ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বঙ্গবন্ধু জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত তৈরি করেছেন’

আকাশ জাতীয় ডেস্ক:

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক তুলনাহীন। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সম্পর্কের ভিত তৈরি করেছেন।

পশ্চিমা দেশ বিশেষ করে ইউরোপ-আমেরিকা থেকে শিল্প বিপ্লবের সূচনা হয়। এশিয়া অঞ্চলে জাপান শিল্পবিপ্লবে ভূমিকা রেখে আমাদের গর্বিত করেছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের কাছে শেখার অনেক কিছু আছে।

ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দেশের সম্পর্কোন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ হকস বে অটোমোবাইলস লিমিটেডের স্বত্বাধিকারী আবদুল হকের জাপান সম্রাটের অর্ডার অব দি রাইজিং সান পুরস্কার অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

সরকার এবং বেসরকারিখাত যৌথ সহযোগিতা সমৃদ্ধ জাতি বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষেত্রে আবদুল হক অনুকুরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

কম্পিউটারের ওপর থেকে ১৯৯৮-৯৯ অর্থবছরে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারে তৎকালীন এফবিসিসিআই নেতা আবদুল হকের ভূমিকা মন্ত্রী গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্টদূত ইতো নাওকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন, সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু প্রমুখ।

রাষ্ট্রদূত নাওকি ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরকে দুদেশের সম্পর্কোন্নয়নে ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি বাংলাদেশের আড়াই হাজারে জাপানি ইপিজেড প্রতিষ্ঠার বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বঙ্গবন্ধু জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত তৈরি করেছেন’

আপডেট সময় ০১:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২