ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পদের পেছনে না ছুটে জ্ঞান অর্জনের তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

সম্পদের পেছনে না ছুটে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘ধনের (সম্পত্তি) জন্য চেষ্টা করার থেকে জ্ঞানের জন্য চেষ্টা করা অনেক অনেক উত্তম। এটা যেন সবাই মনে রাখে।’

শুক্রবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় সিলেটের শিক্ষারে অবস্থা নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে সিলেটের অবস্থা বড় নিম্নে। শিক্ষার হার নিম্নে হওয়ার ফলে সিলেটে মাতৃমৃত্যু বেশি, শিশু মৃত্যুর হারও বেশি।’

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, যদিও সিলেটে অনেকের মাথাপিছু আয় ভালো, কিন্তু তবুও এখানে শিক্ষিতের ঘাটতি খুব বেশি। এর একটি বড় কারণ হলো অবকাঠামোর অভাব ছিলো। স্কুল-কলেজ অনেক কম৷

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ড. এ কে আব্দুল মোমেন বলেন, তোমরা যারা এই সৈয়দ মুজতবা আলী হলে থাকবে, তারাসহ সবারই মনে রাখা উচিত মুজতবা আলী সাহেব বলেছেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। সুতরাং তোমরা বই কেনা এবং বই পড়ার মনমানসিকতা গড়ে তুলো। তাহলে সৈয়দ মুজতবা আলীর প্রতি আমরা একটা দায়বদ্ধতা সম্পন্ন করব।

সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশ উদ্বোধনের আগে পররাষ্ট্রমন্ত্রী সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১১টায় সৈয়দ মুজতবা আলী হলের সামনে ফিতা কেটে বর্ধিতাংশের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরফিন খাঁন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সম্পদের পেছনে না ছুটে জ্ঞান অর্জনের তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৬:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২