ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে কিশোরকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে রিফাত হোসেন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাহাত হাসান (২০) নামে এক মাদকসেবীর বিরুদ্ধে।

বুধবার (৩১ আগস্ট) রাতে মোবাইলে লুডু খেলার সময় ওই মাদকসেবীর গাঁজা হারিয়ে যাওয়ায় রিফাতকে পিটিয়ে গুরুতর আহত করে রাহাত।

পরে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দিগপাইত এলাকায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত রিফাত সরিষাবাড়ী পৌরসভার উত্তর বলারদিয়ার গ্রামের আশরাফ আলীর ছেলে। এছাড়া রাহাত হাসান একই গ্রামের সুলতান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, বুধবার রাত ৮টার দিকে পৌরসভার উত্তর বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিফাত ও রাহাত মোবাইলে লুডু খেলছিল। এ সময় রাহাতের গাঁজা হারানোকে কেন্দ্র করে তিনি রিফাতকে মারধর করেন।

এর পর রাত ১১টার দিকে রিফাতের বাড়ি গিয়ে তাকে দ্বিতীয় দফায় মারধর করে কাঠের টুল দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে রিফাত গুরুতর আহত হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দিগপাইত এলাকায় পৌঁছালে রিফাতের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রাহাত পলাতক রয়েছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মহব্বত কবীর বলেন, মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করেই মূলত রিফাত খুন হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২