ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘একুশ শতকের শেষে দেশে জনসংখ্যা নামবে ৮ কোটিতে’

আকাশ জাতীয় ডেস্ক:

ল্যানসেটের বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে আট কোটি ১০ লাখ।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে, বাংলাদেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে এ হার ছিল দুই দশমিক ৮৪ শতাংশ, ১৯৯১ সালে ছিল দুই দশমিক ০১ শতাংশ, ২০০১ সালে এক দশমিক ৫৮ শতাংশ, ২০১১ সালে ছিল এক দশমিক ৪৬ শতাংশ ও সর্বশেষ ২০২২ সালে এটি কমে দাঁড়িয়েছে এক দশমিক ২২ শতাংশে।’

‘অর্থাৎ, আমরা দেখতে পাই বিগত ৪৮ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির গতির হার উল্লেখযোগ্য পরিমাণে ও ক্রমান্বয়ে কমেছে। বিশ্ববিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এই শতকের মাঝামাঝি পর্যন্ত বেড়ে পরে আবার কমতে শুরু করবে এবং ২১ শতকের শেষে দেশের জনসংখ্যা দাঁড়াবে আট কোটি ১০ লাখে। অর্থাৎ বর্তমান জনসংখ্যার তুলনায় অর্ধেক’ বলেন পরিকল্পনা মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘একুশ শতকের শেষে দেশে জনসংখ্যা নামবে ৮ কোটিতে’

আপডেট সময় ১০:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২