ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের মর্টার শেল ছোড়া প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে দুটি মর্টার শেল ছোড়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের এখানে এসেছে অ্যাস্ট্রে, হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের (মিয়ানমার) জিজ্ঞেসও করেছি। তারা আগামীতে আরও সতর্ক হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ২৮ আগস্ট দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় শেল দুটি পড়ার কথা জানায় পুলিশ। তবে কেউ হতাহত হননি। অনেকে ওই গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন।

এ ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। ২৯ আগস্ট রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারের মর্টার শেল ছোড়া প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২