ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

গভীর সমুদ্র থেকে উঠে এলো ‘ড্রাগন’!

আকাশ নিউজ ডেস্ক:

গভীর সমুদ্রে মাছ ধরছিলেন রোমান ফেডোরস্টোভ (৩৯) নামে রাশিয়ার এক মৎস্যজীবী।

হঠাৎই জালের মধ্যে বড় বড় চোখ, ড্রাগনের মতো মুখ, অদ্ভুত এক প্রাণী দেখে ঘাবড়ে যান রোমান। খবর ডেইলি মেইলের।

গায়ের রঙ গোলালি, লম্বা লেজ, রয়েছে বড় কানের মতো পাখনাও। এক ঝলকে দেখেই মনে হবে সমুদ্র থেকে ড্রাগন উঠে এসেছে।

আসলে সেটি গভীর সমুদ্রের এক বিরল প্রজাতির মাছ। এটির নাম ‘কিমায়রা’। এই মাছকে আবার ‘গোস্ট শার্ক’ও বলা হয়। মাছটির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই শোরগোল পড়ে যায়।

অনেকে মন্তব্য করেছেন— ‘প্রথমে তো ভেবেছিলাম আবার ড্রাগন যুগ ফিরে আসছে। অদ্ভুতদর্শন এই মাছ সত্যিই চমকে দেওয়ার মতো!’

আরও এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, ‘ছবির প্রাণীটিকে দেখে মনে হচ্ছে সদ্য ডিম ফুটে ড্রাগনের বাচ্চার জন্ম হলো!’ এ ধরনের মাছ সাধারণত সমুদ্রের সাড়ে আট হাজার ফুট নিচে থাকে। কখনও কখনও সাড়ে ৬০০ ফুটের মধ্যেও দেখা যায়।

এই প্রজাতির মাছ দেখতে অদ্ভুত হয়ে থাকে। চোখগুলো বড় বড়, তুলতুলে দেহ, মাথাটা অনেকটা বড় হয়। যার ফলে এদের আকৃতি হয় বিদঘুটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র থেকে উঠে এলো ‘ড্রাগন’!

আপডেট সময় ১১:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২