ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় দলে খেলতে বিমানের চাকরি ছাড়লেন তিনি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবলই তার নেশা, ফুটবলই তার প্রাণ ও জীবনের লক্ষ্য – সে কথা কাজে প্রমাণ দিলেন ফরোয়ার্ড সুমন রেজা। জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার অভিপ্রায়ে বিমানবাহিনীর সৈনিক পদের চাকরিটাই ছেড়ে দিলেন।

গত রোববার বিষয়টি নিশ্চিত করে সুমন বলেছিলেন, ‘বিমানবাহিনী আমাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। তাই দেশের ফুটবলের স্বার্থে আমি চাকরি ছেড়ে দিয়ে ক্যাম্পে যোগ দিচ্ছি।’

দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে ক্যাম্পে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেই ক্যাম্পে যোগ দিতে বিমানবাহিনীর পক্ষ থেকে ছাড়া পাচ্ছিলেন না তিনি। ছুটি দেওয়া হয়নি তাকে।

অবশেষে ইস্তফা দিয়ে সোমবার ক্যাম্পে উঠেন এ ফরোয়ার্ড। সোমবার উত্তরার আর্মড পুলিশ মাঠে অনুশীলন শেষে সুমন বলেন, ‘নিজের কাছে বেশ অসহায় লাগছিল। সবাই ক্যাম্পে আছে। অনুশীলন করছে। অথচ আমি বাইরে। তবে এখন একটু ভালো লাগছে।’

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘সুমন রেজা বিমানবাহিনীর চাকরি ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছে। আজ (গতকাল) রাতেই তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা।’

এদিকে জানা গেছে, বিমানের চাকরি ছাড়লেও সুমনের পদত্যাগপত্র গৃহীত হয়নি। বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে জাতীয় দলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে তাকে।

আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি ম্যাচ হবে। প্রথমটি কম্বোডিয়া ও পরেরটি নেপালের বিপক্ষে। দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে। সেই লক্ষ্যে পুলিশ এফসির মাঠে জাতীয় দলের অনুশীলন চলছে। হাভিয়ের কাবরেরার অধীনে ২৭ জন খেলোয়াড় অনুশীলনে আছেন। এর মধ্যে সুমন অন্যতম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতীয় দলে খেলতে বিমানের চাকরি ছাড়লেন তিনি

আপডেট সময় ০৭:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২