ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ, জানালেন সমবেদনা সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার ১ জুন থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হবে: আইনমন্ত্রী

পাওনা টাকা আদায়ে যুবককে শিকলে বেঁধে নির্যাতন, আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পাওনা টাকা আদায় করতে মিঠু মোল্লা (৩৩) নামে এক যুবককে তিনদিন ধরে খুঁটির সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে ওই যুবককে উদ্ধার করে ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার যুবক মিঠু মোল্লা পাবনার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের দিনু মোল্লার ছেলে।

জানা গেছে, মিঠু মোল্লা পাংশা পৌর এলাকার শহীদ শেখসহ বেশ কয়েকজনের কাছ থেকে জমি সংক্রান্ত বিষয়ে প্রায় ৪ মাস আগে টাকা নেন। ওই টাকা আদায় করতে গত রোববার পাংশার হাবাসপুর এলাকা থেকে মিঠুকে ধরে নিয়ে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শহীদ শেখ ও তার ছেলেরা।

উদ্ধার হওয়ার পর মিঠু মোল্লা জানান, জমি সংক্রান্ত বিষয়ে প্রায় চার মাস আগে তাদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছি। সেই টাকা দিতে না পারায় আমাকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন করেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, পাওনা টাকা না পেয়ে মিঠু নামে এক যুবককে পায়ে শিকল পরিয়ে পৌর এলাকার শহীদ শেখের বাড়িতে আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকলে বাঁধা অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। সেইসঙ্গে ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ, জানালেন সমবেদনা

পাওনা টাকা আদায়ে যুবককে শিকলে বেঁধে নির্যাতন, আটক ৩

আপডেট সময় ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২