ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বিশ্ব রেকর্ড গড়তে সুরমা থেকে সাঁতার শুরু ৭০ বছরের মুক্তিযোদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

বিশ্ব রেকর্ড গড়তে সাঁতরে ২৮১ কিলোমিটার নদীপথ পাড়ি দিতে চান ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীশ চন্দ্র বৈশ্য। এ লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৬টায় সিলেট নগরীর চাঁদনীঘাট থেকে সুরমা নদীতে সাঁতার শুরু করেন এই মুক্তিযোদ্ধা। ২৮১ কিলোমিটার সাঁতরে তিনি কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছাতে চান। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তাঁর ধারণা।

সোমবার সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখার সময় ক্ষিতীশ চন্দ্র বৈশ্য সুনামগঞ্জের ছাতক এলাকা অতিক্রম করছিলেন।

সিলেট জেলা নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির আহমদ জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-পুলিশসহ সিভিল সার্জনের একাধিক টিম তাঁর সঙ্গে আছে। পানিতে অবস্থানকালীন সময়ে তার যাতে শারীরিক বা স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয়, বা হলেও যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে সবাই সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে।

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ২০১২ সালের মে মাসে অবসর গ্রহণ করলেও এখনো কনসালট্যান্ট হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছি। ছাত্রজীবন থেকে সাঁতার আমার নেশা। আমি একজন অবিরাম শৌখিন সাঁতারু।’

তিনি বলেন, ‘২৮১ কিলোমিটার সাঁতারে সফল হলে বয়স্ক সাঁতারু হিসেবে এটা একটা বিশ্বরেকর্ড হবে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক একটা ব্যাপার হবে।’

ক্ষিতীন্দ্র ১৯৫২ সালের ২৩ মে নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের এমসি কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বিশ্ব রেকর্ড গড়তে সুরমা থেকে সাঁতার শুরু ৭০ বছরের মুক্তিযোদ্ধার

আপডেট সময় ১০:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২