ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেখানে অপরাধ, সেখানেই র‌্যাব: ডিজি

আকাশ জাতীয় ডেস্ক: 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল। সন্ত্রাসী, জলদস্যু ও জঙ্গি দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে, র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছে যাচ্ছেন।

কক্সবাজারে র‌্যাব-১৫ কার‌্যালয়ে ‘নবজাগরণ: অপরাধকে না বলুন’শীর্ষক কর্মশালায় সোমবার বেলা ১১টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক নির্মূলে র‌্যাব নিরলস কাজ করছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে নির্মূল সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের চাহিদা ও সরবরাহ বন্ধ করতে হবে। সেজন্য র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী পরিকল্পনার মধ্যদিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যে কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত।

এ কর্মশালায় আরও ছিলেন- র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যেখানে অপরাধ, সেখানেই র‌্যাব: ডিজি

আপডেট সময় ০৮:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২