ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিন্ন নামে এলেও নিবন্ধন পাবে না জামায়াত: ইসি আলমগীর

আকাশ জাতীয় ডেস্ক:  

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সংগঠন জামায়াতে ইসলামী নাম পরিবর্তন করলেও রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেছেন, ‘ভিন্ন নামে এলেও জিনিস তো একই। জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ । সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর সাংবাদিকদের বলেন, স্বাধীনতার বিরোধিতা করা ও যুদ্ধাপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছেন আদালত। তাই জামায়াতের নাম পরিবর্তন করে ভিন্ন কোনো নামে এলেও রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন পাওয়ার সুযোগ নেই।

তবে নিবন্ধনের জন্য আদালত পূর্বের আদেশ বাতিল করে পুনরায় আদেশ দিলে জামায়ত নিবন্ধন করতে পারবে বলে জানান নির্বাচন কমিশনার। বলেন, এছাড়া তাদের নিবন্ধনের আর কোনো সুযোগ নেই। সে আদেশ অবশ্য মানতে হবে।

মো. আলমগীর বলেন, ‘যেহেতু আদালত বলেছেন আদেশে তাদের দলীয় নিবন্ধন বাতিল হয়েছে তাই তাদের নিবন্ধন দেওয়ার কোনো সুযোহ নেই। আবার একই মানুষ ভিন্ন নামে এলেও ক্রাইটেরিয়া না মিললে নিবন্ধন পাবে না।’

জামায়াত ভিন্ন নামে এলেও একই জিনিস উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘ভিন্ন নামে এলেও তো জিনিস একই। জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ ।’

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়। ২০১৩ সালের ১ আগস্ট উচ্চ আদালতে একটি রিটের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়। পরে ২০১৮ সালের ২৯ অক্টোবর এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভিন্ন নামে এলেও নিবন্ধন পাবে না জামায়াত: ইসি আলমগীর

আপডেট সময় ০৭:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২