ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইভিএম সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে আশা জাপানের রাষ্ট্রদূতের

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ইতো নাওকি বলেন, ‘আমি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানার জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন তাই আলোচনা করেছি। ইভিএম নিয়ে সিইসি বলেছেন তারা কীভাবে এই সিস্টেমটি ডেভেলপড করেছেন। আমরা মনে করি ইভিএম নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।’

এ সময় তিনি বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন।

বিএনপির নির্বাচন বয়কটে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের এখনো এক বছর তিন-চার মাস আছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা থাকবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অধিক অংশগ্রহণমূলক করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। আমরা আশা করি, আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে, এটাই আমার আশা ও প্রত্যাশা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইভিএম সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে আশা জাপানের রাষ্ট্রদূতের

আপডেট সময় ০৫:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২