ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কাতার বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা দেবে সৌদি আরব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নভেম্বরেই কাতারে পাড়ি জমাবেন লাখো ফুটবলভক্ত। তবে তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটি আয়তনে ছোট হওয়ায়, তাদের প্রতিবেশী আরব দেশগুলোও প্রস্তুত হচ্ছে ফুটবলভক্তদের স্বাগত জানানোর জন্য।

বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এরইমধ্যে হোটেলগুলোতে অগ্রিম বুকিং দেওয়া শুরু করেছেন অনেকে। এবার নিজেদের দোয়ার খুলে দিল সৌদি আরবও।

২০২২ কাতার বিশ্বকাপের টিকিটধারীদের জন্য স্বল্প মেয়াদে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের ‘হায়া ফ্যান কার্ড’ করলেই বিশ্বকাপের ১০ দিন আগে ‘মাল্টিপল-এন্ট্রি ভিসা’র জন্য আবেদন করা যাবে। ভিসার আবেদন গৃহীত হলে সৌদি আরবে ৬০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। এজন্য আগে কাতারে যেতে হবে না। তবে চিকিৎসা বিমা থাকা বাধ্যতামূলক

আগামী নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের টিকিটধারীদের জন্য হায়া কার্ড এর ব্যবস্থা করা হয়েছে। টিকিট কেনার পর এই কার্ডের জন্য আবেদন করতে হবে। কারণ, কার্ডটি আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারে এন্ট্রি পারমিট হিসেবে কাজ করবে। তাছাড়া বিশ্বকাপের যেকোনো ম্যাচ দেখতে হলে হায়া কার্ড বাধ্যতামূলক। এই কার্ড ব্যবহার করে ম্যাচের দিন টিকিটধারীরা বিনামূল্যে গণপরিবহণ ব্যবহার ও অন্যান্য সুবিধা পাবেন। হোটেল বুকিংয়ের জন্যও এই কার্ড দরকার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাতার বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা দেবে সৌদি আরব

আপডেট সময় ০৭:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২