ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক মাসের ছুটিতে প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি এ ছুটি চেয়ে আজ প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বরাবর আবেদন করেছেন। আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এই আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে প্রধান বিচারপতি আজ বেলা দুইটা পর্যন্ত সুপ্রিম কোর্টে তার দপ্তরে ছিলেন। দপ্তরে থাকার সময় বিচার বিভাগের বাইরের একজন কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ওই কর্মকর্তা এক ঘণ্টা অবস্থান করেন।

আবেদন অনুযায়ি প্রধান বিচারপতি আগামীকাল থেকেই ছুটিতে যাচ্ছেন। আজই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চূড়ান্ত করে প্রজ্ঞাপন হওয়ার কথা রয়েছে। এর্টনী জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেছেন, নিয়ম অনুযায়ি বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞারই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হওয়ার কথা।

অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল সুপ্রিম কোর্ট খুলছে। অবকাশকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডা ও জাপান সফর করেন। দূর্গা পূজা উপলক্ষে প্রেসিডেন্টের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সর্বশেষ তিনি বঙ্গভবনে যান। ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর সরকার ও ক্ষমতাসীন দলের সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। তার পদত্যাগেরও দাবি উঠে সংসদে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এক মাসের ছুটিতে প্রধান বিচারপতি

আপডেট সময় ১১:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭