ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত অর্ধশতাধিক

আকাশ জাতীয় ডেস্ক:  

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান ও নারী নেত্রীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যশুরগাঁও বাইপাশ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছিলাম। যশুরগাঁও বাইপাশ এলাকায় আমাদের মিছিলটি এলে হঠাৎ করে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মিছিলে হামলা চালায়। এতে মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রোকেয়া বেগমসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. তোফাজ্জল হোসেন দাবি করেন, শ্রীনগর বাইপাশ এলাকায় বিএনপির নেতাকর্মীরা অরাজকতা ও বাস ভাঙচুরের চেষ্টাকালে আমাদের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, বিএনপি ও ছাত্রলীগের একই স্থানে কর্মসূচি ছিল। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে বিএনপি নেতা হাফিজুল ইসলাম খানসহ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৩:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২