ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

পটুয়াখালীর বাউফলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর নিজ ঘর থেকে তাসলিমা (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রাম থেকে পুলিশ তাসলিমার লাশ উদ্ধার করে।

নিহত তাসলিমা ওই গ্রামের দিনমজুর রাসেল মৃধার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী রাসেল মৃধা পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইটভাটার শ্রমিক রাসেল মৃধার সঙ্গে তার প্রথম স্ত্রীর বিচ্ছেদ হয়। পরে তিনি তাসলিমাকে বিয়ে করেন। তাদের সংসারে এক সন্তান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাসলিমার সঙ্গে তার শাশুড়ি ও স্বামীর ঝগড়া হয়। পরে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমার লাশ উদ্ধার করা হয়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, তাসলিমার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তাসলিমা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২