ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা বিশ্ব ব্যাংকের

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক। বুধবার (২৪ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াঙ টেম্বন (Mercy Miyang Tembon) এ প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এসময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বিশ্ব ব্যাংক প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বলেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তৃণমূলের উন্নয়ন দেখে অবিভূত।

নারীর ক্ষমতায়নসহ তাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মারসি টেম্বন। তিনি বলেন, বাংলাদেশের নারীর উন্নয়ন বিশ্বে একটি দৃষ্টান্ত।

এ প্রসঙ্গে (নারী উন্নয়ন) শেখ হাসিনা বলেন, কাজটি সহজ ছিল না। এজন্য তার সরকারকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এদেশে নারী উন্নয়নের ক্ষেত্রের ভীত রচনা করেছিলেন। তার দেখানো পথে বর্তমান সরকার পুরুষের পাশাপাশি নারীদের সম অধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নারীদের অগ্রগতির পথে বাধা দূর হওয়ায় দেশের খেলাধূলা ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে তাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এ সময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ায় মারসি টেম্বনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি প্রফেসর আখতার হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সংগঠনের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত করেন।

এ সময় তিনি আগামী ডিসেম্বর মাসে পর্তুগালে অনুষ্ঠেয় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রীকে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস (Global Ambassador for Diabetes) উপাধিতে ভূষিত করা হবে।

সর্বসম্মতিক্রমে এই উপাধিতে ভূষিত করায় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে অন্যান্যের বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা বিশ্ব ব্যাংকের

আপডেট সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২