ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারিকেল চুরির অপবাদে কিশোরকে বেঁধে রাখার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় নারিকেল চুরির অভিযোগে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরকে বেঁধে রাখার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ওই কিশোরের চাচাতো ভাই মো. সোহাগ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এই মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, নারিকেল চুরির অভিযোগে মারুফকে পিঠমোড়া করে বেঁধে রাখার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারের আগে মোখলেছুর রহমান জানান, তার বাড়ির গাছ থেকে নারিকেল চুরির সময় মারুফকে হাতেনাতে ধরা হয়েছে। তাকে বাড়ির সামনের সিঁড়িতে বসিয়ে রাখা হয়। পরে মারুফের বাবা ফরিদ উদ্দিনকে খবর দেয়া হয়। ফরিদ উদ্দিন এলে চুরির বিষয়টি তাকে অবগত করে ছেলেকে তার হাতে বুঝিয়ে দেয়া হয়। কিশোরকে নির্যাতন করা হয়নি বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারিকেল চুরির অপবাদে কিশোরকে বেঁধে রাখার অভিযোগ

আপডেট সময় ১০:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২