ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার ভোরে পৌর এলাকার ১০নং ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাজেদা বেগম (৪০)। এ ঘটনায় তার স্বামী লালন মোল্লাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, মধুখালীর কামারখালী ইউনিয়নের অটোভ্যানচালক লালন তার স্ত্রীকে নিয়ে শহরের অম্বিকাপুর খাদ্য গুদামসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেনে। দীর্ঘ ২০ বছর ধরে তাদের বিয়ে হলেও তারা ছিলেন নিঃসন্তান। সংসারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত।

মঙ্গলবার ভোর ৬টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাজেদার মাথার বামপাশে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করেন লালন। এরপর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে সাজেদার মাথায় লোহার ছেনি ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করেন লালন।

সাজেদা মারা যাওয়ার পর লাশের পাশেই দীর্ঘক্ষণ বসেছিলেন লালন। পরে বেলা ১১টার দিকে স্ত্রীকে হত্যার কথা প্রতিবেশীদের জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাজেদার লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় ঘাতক লালনকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, সাজেদাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন লালন। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

আপডেট সময় ১০:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২