ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টি ব্যবসা, টেস্ট এখনও চূড়ায়: বেন স্টোকস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টি-টোয়েন্টি ক্রিকেট ব্যবসায় পরিণত হয়েছে আর এখনও চূড়ায় আছে টেস্ট ক্রিকেট। এমনটাই মনে করে ইংল্যান্ডের টেস্ট কাপ্তান বেন স্টোকস।

স্টোকস বলেন, ‘দেখুন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন দেশে দেশে ছড়িয়ে গেছে। আপনি বলতে পারেন, কিছু মানুষের জন্য টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হচ্ছে। এতে কিন্তু ক্রিকেটের জন্য ভালো দিকও আছে। সুযোগ বাড়ছে, যা ১৫ বছর আগেও ছিল না। ক্রিকেটের বাইরের জীবন, নিরাপত্তা এবং টাকা-এগুলো কিন্তু ১৫ থেকে ২০ বছর আগেও ছিল না।’

স্টোকসের মতে তবে এই রমরমা ব্যবসার যুগেও স্বমহিমায় টিকে থাকবে টেস্ট ক্রিকেট। তিনি বলেন ‘টেস্ট ক্রিকেট কিন্তু হারিয়ে যাবে না। আমি এই সংস্করণের বড় অনুরাগী। এটাই ক্রিকেটের সর্বোচ্চ চূড়া। শুদ্ধতম সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের চেহারা বদলে দিলেও টেস্ট হারিয়ে যাবে না। শুধু আমি নই, বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সবাই একই অনুভূতি ধারণ করেন। আমি মনে করি, সবার দায়িত্ব হচ্ছে এ বার্তা দিয়ে রাখা, টেস্ট ক্রিকেট এখনো মরে যায়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি ব্যবসা, টেস্ট এখনও চূড়ায়: বেন স্টোকস

আপডেট সময় ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২